২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের আবেদন বিএনপির

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের আবেদন জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের রোববার রাতেই এক জরুরি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে এ আবেদন জানাবেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের আবেদন জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের রোববার রাতেই এক জরুরি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে এ আবেদন জানাবেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সব দলের নেতৃবৃন্দ মরহুম সাইফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সরকারি দল ও মন্ত্রিসভার সদস্যরাও তার জানাজায় অংশ নিয়েছেন। তাই সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে, রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফনের যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। "এর মাধ্যমে দেশের প্রতি অবদানের স্বীকৃতি হিসেব সাইফুর রহমানের প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে।'' টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিএনপি মহাসচিব বলেন, "সাবেক সফল অর্থমন্ত্রী দেশের জন্য কাজ করে গেছেন। বিশ্বের অনেক দেশের সরকার প্রধান তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সাইফুর রহমান তার কর্মের মাধ্যমে দেশ ও জাতির সম্পদে পরিণত হয়েছেন। আমাদের দেশের সরকারি দল ও বিরোধী দলের সবাই বলছি, তিনি দেশের সম্পদ ছিলেন। তার অবদান জাতি স্মরণে রাখবে।'' রাষ্ট্রীয়ভাবে দাফনের আবেদন জানিয়ে দেলোয়ার বলেন, "আমরা সরকারের কাছে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছি।'' দেলোয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেটে সাইফুরকে রাষ্ট্রীয়ভাবে দাফনে ব্যবস্থা নেবে সরকার। একই সঙ্গে সাইফুর রহমানের মৃত্যুর পরও রাষ্ট্রীয় সম্মান জানাতে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। গত শনিবার বিকেলে এক সড়ক দুর্ঘটনায় সাইফুর রহমান নিহত হন। তার মৃত্যুর পর রাষ্ট্রপতি জিল্লুর রহমানসহ মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/২২২৭ ঘ.