ঢাকা সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে।
তবে দেশের তিনটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার রাতেই নিুচাপটি কিছুটা দুর্বল হয়ে ভারতের পশ্চিমবঙ্গের দীঘা উপকূলের দিকে সরে গেছে।
"এটিকে এখন স্থল নিুচাপ বলা যেতে পারে। তবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুর চাপের তারতম্য বিরাজ করছে।"
এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমৃদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। সাগরে মাছধরা ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
নিুচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশে রোববারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার রাতে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপটির সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/এমআই/১৭০০ ঘ.
bdnews24