২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ ও নাবিক নিতে ডেনমার্কের আগ্রহ

বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ এবং এ দেশ থেকে দক্ষ নাবিক নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 02:12 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ এবং এ দেশ থেকে দক্ষ নাবিক নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্ক। বাংলাদেশে নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত এইনার এইচ জেনসেন বৃহস্পতিবার নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সাক্ষাৎকালে মন্ত্রী ও ডেনিশ কূটনীতিক দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় মন্ত্রী ডেনিশ কর্তৃপক্ষের বিনিয়োগ এবং নাবিক নেওয়ার আগ্রহকে স্বাগত জানান এবং এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। সাক্ষাতের সময় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাসুদ ইলাহীও উপস্থিত ছিলেন। তবে সাক্ষাতের ব্যাপারে মন্ত্রী ও ডেনমার্কের রাষ্ট্রদূত নিজেরা কেউ কোন কথা বলতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০২৪ঘ.