কুষ্টিয়া, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বৃহস্পতিবার সকালে অস্ত্রসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
পোড়াদহ ইউনিয়নের কলাবাড়িয়া গ্রাম থেকে সকাল ৬টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন- আহমেদপুর গ্রামের ইসমাইল হোসেন (৩৫), মিটুল (২৮), টুটুল (২৬) ও কলাবাড়িয়া গ্রামের আলিম (২৫)।
ওসি আতিয়ার সাংবাদিকদের রহমান বলেন, "কলাবাড়িয়ায় গ্রামের একটি পুকুর পাড়ে ওই চার ব্যক্তিকে পাওয়া যায়। তারা বৈঠক করছিল।"
তাদের কাছ থেকে টু টু বোরের একটি রাইফেল, একটি একনলা বন্দুক, একটি শাটারগান এবং চার রাউন্ড গুলি পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
চারজনের বিরুদ্ধে মিরপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২১৫ ঘ.
bdnews24