ঢাকা সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্টনে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাকে অনভিপ্রেত ও ভুল বোঝাবুঝি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ।
বুধবার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি অনভিপ্রেত একটি ঘটনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
বুধবার দুপুরে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলায় তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদসহ কমপক্ষে ২৩ জন আহত হন।
তবে কমিটি দাবি করেছে, হামলায় ৩৫ জন আহত হয়েছেন। এর মধ্যে মাথায় আঘাত পেয়ে তানিয়া, আশিক ও জুয়েল নামে তিন জন হাসপাতালে চিকিৎসাধীন।
অন্য আহতদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা মোশরেফা মিশু, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ রয়েছেন।
তেল-গ্যাস অনুসন্ধানে সাগরের তিনটি ব্ল
bdnews24