মাগুরা, সেপ্টেমাবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-মাগুরা মহাসড়কে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার মাঝাইল মান্দারতলা এলাকা থেকে বুধবার বিকেলে গুলিসহ দুইটি ওয়ান স্যুটার গানউদ্ধার করা হয়েছে।
এ সময় একজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ।
আটক হাবিবুর রহমান শান্তির (২৫) বাড়ি চুয়াডাঙ্গার জীবননগরে।
ডিবি'র উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে মান্দারতলা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা বলেন, অস্ত্র ও গুলি ঢাকার গাবতলী এলাকায় একজনের কাছে নিয়ে যাচ্ছিল বলে যুবকটি জানায়।
এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৬ ঘ.
bdnews24