ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণা ও জালিয়াতির মামলায়ও ব্যবসায়ী আবুল কালাম আজাদকে জামিন দিয়েছে আদালত।
বুধবার দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহনগর হাকিম মো. এহসানুল হক ৫০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন ।
রোববার পুলিশ পেটানোর অভিযোগে প্রথম মামলায় জামিন পাওয়ার পর ওইদিনই এ জালিয়াতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
এরআগে ২৮ আগস্ট তাকে পুলিশ মারধোর, চুরি ও হত্যা প্রচেষ্টা মামলায় একদিন আইনি হেফাজতে পাঠানোর আদেশ দিয়েছিলো আদালত।
বুধবার জামিন আদেশে আদালত বলেন, সরকারি সীল ব্যবহার করে অভিযুক্ত জালিয়াতি করেছে-এমন কোন সুনির্দিষ্ট বক্তব্য এজাহারে নেই।
শুনানিতে আজাদের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, নুর হোসেন বলাই, ওমর ফারুক বলেন, জালিয়াতির অভিযোগে এ মামলা হলেও এর এজাহারে জালিয়াতির অভিযোগটি সুস্পষ্ট নয়।
তারা বলেন, "এজাহারের বক্তব্য অনুযায়ী, সীলটি তৈরি করা হয়েছে ১৯৯৫ সালে। তবে এ সীলটি একেবারেই আনকোরা- নতুন। ১৩ বছর আগে তৈরি করা সীল এমন চকচকে হওয়ার কথা নয়। ওই সময় এ রকমের কোন স্বচ্ছ সীলও ছিল না।"
আইনজীবীরা বলেন, "১৩ বছর আগে তৈরি করা সীল ব্যবহারের জন্য কারও নিজের কাছে রাখারও কথা না।"
শুনানির শুরুতেই হাকিম জালিয়াতির বিষয়বস্তু, রাজউকের নকশা ও সরকারি সীল আদালতে উপস্থাপন করতে বলেন।
আদালতে উপস্থিত মামলার বাদী পুলিশের উপ-পরিদর্শক মাজহারুল আমিন তা সঙ্গে সঙ্গেই বিচারকের কাছে উপস্থাপন করেন।
রাষ্ট্রপক্ষে পুলিশ কর্মকর্তা সায়েদুর রহমান বলেন, "এই সীলটি জাল কি জাল না- তা নিয়ে বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তা তদন্ত করছেন। অভিযুক্ত এ সময় জামিন পেলে তদন্ত কাজে বিঘ
bdnews24