২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বাস-টেম্পো সংঘর্ষে আহত ১০, ভাঙচুর-অবরোধ

নওগাঁ-রাজশাহী মহাসড়কে মঙ্গলবার দুপুরে বাস ও টেম্পোর সংঘর্ষে কলেজ ছাত্রীসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী ও কলেজ শিক্ষার্থীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং চারঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 04:13 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

নওগাঁ, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁ-রাজশাহী মহাসড়কে মঙ্গলবার দুপুরে বাস ও টেম্পোর সংঘর্ষে কলেজ ছাত্রীসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী ও কলেজ শিক্ষার্থীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং চারঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার বাবলাতলী কলেজ মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বলিহার কলেজের দুই ছাত্রীসহ ১০ টেম্পো যাত্রী আহত হন। এরপর এলাকাবাসী ও বলিহার কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে মহাসড়ক বেলা ১২টা থেকে ৪টা পর্যন্ত অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুইপাশে আটকে পড়া অন্তত ২০টি বাস ভাঙচুর করে তারা। পরে পুলিশ ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়স্ত্রণে আনে। গুরুতর আহত বলিহার কলেজ ছাত্রী তনুকে (২০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অপর আহত ছাত্রী মনিরা (১৯), টেম্পু যাত্রী মিঠুন (২২), সাইফুল ইসলাম (৩০) ও বিধান চন্দ্রকে (২২) নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসসহ চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩০ ঘ.