২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রজ্ঞাপন জারি করে সেনা আইনে বিচার সম্ভব নয়: ড. কামাল

প্রজ্ঞাপন জারি করে গত ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহের বিচার সেনা আইনে করা যাবে না বলে মনে করছেন অ্যামিকাস কিউরিয়া ড. কামাল হোসেন। একই মত প্রকাশ করে এ বিচার একটি ট্রাইব্যুনালে করার প্রস্তাব দিয়েছেন অপর অ্যামিকাস কিউরিয়া ব্যারিস্টার আমীর উল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 01:02 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রজ্ঞাপন জারি করে গত ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহের বিচার সেনা আইনে করা যাবে না বলে মনে করছেন অ্যামিকাস কিউরিয়া ড. কামাল হোসেন। একই মত প্রকাশ করে এ বিচার একটি ট্রাইব্যুনালে করার প্রস্তাব দিয়েছেন অপর অ্যামিকাস কিউরিয়া ব্যারিস্টার আমীর উল ইসলাম। বিডিআর বিদ্রোহের বিচার নিয়ে রাষ্ট্রপতির রেফারেন্সর শুনানির পঞ্চম দিন বুধবার বক্তব্য দেন ড. কামাল ও ব্যারিস্টার আমীর। এর আগে দুই অ্যামিকাস কিউরিয়া মাহবুবউদ্দিন ও রফিক উল হক বলেন, বিদ্রোহী বিডিআর জওয়ানদের বিচার প্রজ্ঞাপন জারি করে সেনা আইনে করা সম্ভব। তবে এর বিপরীত মত দেন টি এইচ খান। চার দিন বিরতির পর সকাল ১০টার দিকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিডিআর বিদ্রোহের বিচার সম্পর্কে এমিচি কিউরিয়াদের মতামত নেওয়া পুনরায় শুরু হয়। প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ১১ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আদালতের সহায়তাকারী হিসেবে মোট ১০ জন আইনজীবীর মতামত নিচ্ছেন। দুপুরে ব্যারিস্টার আমীর উল ইসলাম তার মতামত দেওয়া শেষ করার পর কামাল হোসেন তার বক্তব্য উপস্থাপন শুরু করেন। তার বক্তব্য শেষ হয়নি। বুধবার অবশিষ্ট বক্তব্য দেবেন তিনি। ড. কামাল বলেন, "বিডিআর সদর দপ্তরে ঘটে যাওয়া নজিরবহীন ঘটনার আইনগত প্রশ্ন নিয়ে উপদেশমূলক মতামতের জন্য রাষ্ট্রপতি এ রেফারেন্স পাঠিয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ থেকে অপরাধের ব্যাপকতা বোঝা যায়। "এ ঘটনায় দায়ী ব্যক্তিদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে এবং আইন অনুযায়ী বিচার করে শাস্তি দিতে হবে। এ বিচার করার সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রের, যা আইন, নির্বাহী ও বিচার এ তিনটি বিভাগ নিয়ে গঠিত।" অ্যামিকাস কিউরিয়া কামাল বলেন, "তদন্ত ও বিচার (প্রসিকিউশন) করার দায়িত্ব নির্বাহী বিভাগের ওপর বর্তায়। তদন্ত চলছে। দুটি মামলা হয়েছে। কয়েক হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মামলা হয়েছে বিদ্রোহের অভিযোগে। অপরটি দণ্ডবিধির ১২১ ও ১২১এ ধারায়। "এই অবস্থায় দুটি প্রশ্ন আপিল বিভাগের সামনে তুলে ধরা হয়েছে। একটি হচ্ছে, এ ঘটনায় জড়িত বিডিআর সদস্যদের বিরুদ্ধে সেনা আইনের বিধান প্রয়োগ করা যাবে কি না। অপর প্রশ্ন হচ্ছে, যদি প্রথম প্রশ্নের উত্তর 'না' হয় তাহলে সেনা আইনের ৫ ধারায় প্রজ্ঞাপন জারি করে এ বিডিআর সদস্যদের বিরুদ্ধে সেনা আইন প্রয়োগ করা যাবে কিনা।" "সেনা আইনের ২ ধারায় বলা আছে, এ আইনের অধীন কারা। বিডিআর সদস্যরা সেনা আইনের ২ ধারার সংজ্ঞায় পড়ে না। দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে হবে ৫ ধারার আলোকে। একটি প্রজ্ঞাপন জারি করে সরকার নিয়ন্ত্রিত সুশৃঙ্খল বাহিনীর প্রতি সেনা আইন প্রয়োগ করা যাবে কিনা।" ড. কামাল বলেন, "বিদ্যমান আইনে এ ধরনের প্রজ্ঞাপন জারি করে এর ভূতাপেক্ষ কার্যকারিতা দেওয়া যায় না। আদালতের কাছে প্রশ্ন হচ্ছে প্রজ্ঞাপন জারি করে ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ঘটনায় জড়িত বিডিআর সদস্যদের বিরুদ্ধে সেনা আইন প্রয়োগ করা যাবে কিনা। উত্তর হচ্ছে, এটা করা যাবে না। কারণ, তর্কিত ঘটনাটি ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঘটেছে এবং প্রজ্ঞাপন জারি করে এর ভূতাপেক্ষ কার্যকারিতা দেওয়া যায় না।" ব্যারিস্টার আমীর শুনানির পর সাংবাদিকদের বলেন, "এটা খুব সহজ যে, সেনা আইনে এ বিচার করা যাবে না। কিন্তু বলেছি, কোন আইনে বিচার করা যাবে আদালত যেন তার জবাব দেয়। "যে সব অপরাধের উল্লেখ করা হয়েছে তার বিচার বিডিআর আইনে করা অসম্ভব। কিন্তু সেনা আইন এখানে প্রয়োগ করার কোনও সুযোগ নেই। এখানে ভূতাপেক্ষ কার্যকারিতা দেওয়া যায় না। অ্যামিকাস কিউরিয়া আমীর বলেন, "এখানে অনেক ধরনের অপরাধ হয়েছে। হত্যা, নির্যাতন, ড্রেনে লাশ ঢুকিয়ে রাখা হয়েছে। এটা শুধু হত্যা নয়, মানবতার বিরুদ্ধে অপরাধ। একাত্তরে যে ধরনের অপরাধ হয়েছিল। এ ধরনের অপরাধের বিচার ট্রাইব্যুনালে হওয়া উচিত।" গত ২৫ আগস্ট রেফারেন্সের শুনানি শুরু হয়। শুনানি শুরুর দিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রেফারেন্সটি উপস্থাপন করেন। অপর এমিচি কিউরিয়া মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, এ এফ হাসান আরিফ ও এ এফ এম মেসবাহউদ্দিনও আদালতে তাদের মতামত জানাবেন। শুনানিতে আদালতকে সহায়তার জন্য আপিল বিভাগ গত ১৯ আগস্ট ১০ সিনিয়র আইনজীবীকে এমিচা কিউরিয়া নিয়োগ করে। রাষ্ট্রপতি মো. জিল