২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদার দাবিতে গুলিবর্ষণের ঘটনায় তাঁতীবাজারে স্বর্ণ ব্যবসায়ীদের বিক্ষোভ

রাজধানীর তাঁতীবাজারে চাঁদার দাবিতে স্বর্ণের দোকানে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 04:36 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, ৩১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর তাঁতীবাজারে চাঁদার দাবিতে স্বর্ণের দোকানে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন। কোতোয়ালি থানার উপপরিদর্শক গাজী আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল পৌনে চারটার দিকে মটর সাইকেলে করে আসা দুই সন্ত্রাসী ৯৮, তাঁতীবাজার শান্তি জুয়েলার্স নামে একটি স্বর্ণালঙ্কারের দোকানের সামনে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ করে বলেও জানান তিনি। পুলিশ কর্মকর্তা আতাউর বলেন, "ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে ব্যবসায়ীদের নিরাপত্তার আশ্বাস দিলে সন্ধ্যা থেকে তারা দোকান খুলতে শুরু করেন।" তিনি আরও জানান, যে স্বর্ণালঙ্কারের দোকানের সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে সেটির মালিক শান্তি ঘোষের কাছে কয়েকদিন আগে 'ডাকাত শহীদ গ্র"প' চাঁদা চেয়ে ফোন করেছিল। চাঁদা না দেওয়ায় আতঙ্ক সৃষ্টির জন্য সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসএইচ/২২৫২ ঘ.