২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লুতে প্রথম মৃত্যুর খবর

দেশে সোয়াইন ফ্লু আক্রান্ত এক নারী রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে ল্যাব-এইড হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন। মিতা চক্রবর্তী (৩৫) নামে ওই নারী ডেঙ্গু রোগী সন্দেহে গত ২০ আগস্ট থেকে ল্যাবএইডে চিকিৎসাধীন ছিলেন। মিতার বাড়ি সাভারের উত্তরপাড়া। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 05:59 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সোয়াইন ফ্লু আক্রান্ত এক নারী রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে ল্যাব-এইড হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন। মিতা চক্রবর্তী (৩৫) নামে ওই নারী ডেঙ্গু রোগী সন্দেহে গত ২০ আগস্ট থেকে ল্যাবএইডে চিকিৎসাধীন ছিলেন। মিতার বাড়ি সাভারের উত্তরপাড়া। তার স্বামীর নাম তাপস চক্রবর্তী। মিতা চক্রবর্তী ডেঙ্গু রোগী সন্দেহে গত ১৬ আগস্ট সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। নিশ্চিত হলে সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে দেশে এটিই হবে মৃত্যুর প্রথম ঘটনা। ল্যাব-এইড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক সমীরণ কুমার সাহা রাত ১২ টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টায় মিতা চক্রবর্তী মারা যান।" তিনি বলেন, "চার/পাঁচ দিন আগে মিতার দেহে সোয়াইন ফ্লুর জীবাণু ধরা পড়ে। তবে তার নিউমোনিয়ার সমস্যাও ছিল। সোয়াইন ফ্লুর লক্ষণ দেখা দেওয়ার পর ৪/৫ দিন আগে ওই রোগীর নমুনা আইইডিসিআরে পরীক্ষা করতে পাঠানো হয়। সেখান থেকে সোয়াইন ফু