২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমরাহ পালনে খালেদাকে সৌদি বাদশাহর আমন্ত্রণ

পবিত্র ওমরাহ পালনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদ। রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুসাইরি বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাত করে ওমরাহ পালনে সৌদি বাদশার আনুষ্ঠানিক আমন্ত্রণ তাকে পৌঁছে দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 03:56 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পবিত্র ওমরাহ পালনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদ। রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুসাইরি বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাত করে ওমরাহ পালনে সৌদি বাদশার আনুষ্ঠানিক আমন্ত্রণ তাকে পৌঁছে দেন। সাক্ষাতের পর সাবেক পররাষ্ট্র সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, '' সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পবিত্র ওমরাহ পালনের জন্য মহামান্য বাদশাহ আমন্ত্রণ জানিয়েছেন। ম্যাডাম এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে যাওয়ার দিনক্ষন এখনো চূড়ান্ত হয়নি।'' তিনি আরও জানান, বিএনপি চেয়ারপার্সন এই আমন্ত্রনের জন্য তার কতৃজ্ঞতা সৌদি বাদশাহর কাছে পৌঁছে দিতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছেন। রাত পৌনে ৯টায় সৌদি রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২১০ ঘ.