২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজাদকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার ঘটনায় এফবিসিসিআই'র উদ্বেগ

আজাদ প্রোডাক্টস্-এর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের গ্রেপ্তার ও তাকে রিমান্ডে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 02:11 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আজাদ প্রোডাক্টস্-এর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের গ্রেপ্তার ও তাকে রিমান্ডে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ উদ্বেগ প্রকাশ করে। এতে বলা হয়, দেশের একজন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে (সিআইপি) পুলিশের দায়ের করা মামলায় পুলিশের কাছেই রিমান্ডে নেওয়ার ঘটনাটি ব্যবসায়ী মহলকে উৎকণ্ঠিত করেছে। ন্যায় বিচারের স্বার্থে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের শাস্তি দাবি করেছে এফবিসিসিআই। বিজ্ঞপ্তিতে রিমান্ডে আজাদকে নির্যাতনের অভিযোগের ব্যাপারে এফবিসিসিআই নেতারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, সবার দায়িত্বপূর্ণ আচরণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান হবে বলে তারা আশা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এইচএ/২০২৬ ঘ.