২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিড ফার্মার দু'টি ওষুধ নিষিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার মেসার্স রিড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উৎপাদিত টেমসেট সাসপেনশন (প্যারাসিটামল) ও রিডাপ্লেক্স সিরাপ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। রোববার তথ্য অধিদপ্তর এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 01:47 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ব্রাহ্মণবাড়িয়ার মেসার্স রিড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উৎপাদিত টেমসেট সাসপেনশন (প্যারাসিটামল) ও রিডাপ্লেক্স সিরাপ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। রোববার তথ্য অধিদপ্তর এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। এতে বলা হয়েছে, মান বহির্ভূত ও ক্ষতিকর প্রমাণিত হওয়ায় এবং টেমসেট সাসপেনশন ব্যবহারে কিডনি বিকল হওয়ার ঝুঁকি থাকায় ওই কোম্পানির দু'টি ওষুধ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। রিড ফার্মার প্যারাসিটামল সিরাপ সেবনে গত জুলাই মাসের বিভিন্ন সময়ে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় সারা দেশে তোলপাড় হয়। এ প্রতিষ্ঠানের কারখানাও সিলগালা করে দেয় পুলিশ। স্বাস্থ্যমন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। ওষুধ প্রশাসন রিড ফার্মাকে উৎপাদন ও বিক্রি বন্ধ রাখারও নির্দেশ দেয়। রোববার সরকারি তথ্যবিবরণীতে আরও জানানো হয়, ওই ওষুধ সমূহের উৎপাদন, বাজারজাতকরণ, সংরক্ষণ, ব্যবহার ও বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ওই ওষুধ সংরক্ষিত থাকলে তা তাৎক্ষণিকভাবে নিজ উদ্যোগে ধ্বংস করারও অনুরোধ জানানো হয়েছে সরকারি ওই তথ্যবিবরণীতে । কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে তা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। রিড ফার্মার প্যারাসিটামলে ক্ষতিকারক ডাই ইথাইল গ্লাইকল পাওয়া গেছে বলে ১৯ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ওই কোম্পানির প্যারাসিটামলের মোড়কে 'সাসপেনশন' লেখা থাকলেও ভেতরের ওষুধটি ছিল সিরাপ। তবে তাদের সিরাপ উৎপাদনের অনুমোদন ছিল না। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শিশু মৃত্যুর ঘটনার পর সেখান থেকে সংগৃহীত নমুনায়ও বিষাক্ত গ্ল