২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক আহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার নখরীর চর গ্রামে রোববার সকালে দুটি দলের দু'ঘণ্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ শতাধিক লোক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 12:11 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

গোপালগঞ্জ, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার নখরীর চর গ্রামে রোববার সকালে দুটি দলের দু'ঘণ্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ শতাধিক লোক আহত হয়েছেন। সংঘর্ষের সময় দুপক্ষের বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেছেন, সকাল ১০দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবস্থা এখন স্বাভাবিক আছে বলে তিনি জানান। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে গ্রামের জয়নাল গ্র"পের এনামুলকে আটক করে খলিল গ্র"পের লোকজন মারধর করে। এ ঘটনায় জয়নাল গ্র"পের লোকজন খলিল গ্র"পের আয়ূব ও নাজমুলের বাড়িতে হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহতদের মধ্যে আছেন- মালেকা বেগম (৪০), আলেকা বেগম (৩৫), তুহিন শেখ (১৮), সহিদুল ইসলাম (২০), মারুফ শেখ (১৭), কবির সরদার (৩৩), ওমর মিয়া (২২), মিন্টু শেখ (৩২), জালাল মোল্লা (২০), নবীর শেখ (৪৫), কালু শেখ (৩৫), সেলিম শেখ (২২), সোহাগ মোল্ল