২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার যানজট কমাতে দেশীয় পদ্ধতি চালুর প্রস্তাব এক ব্যবসায়ীর

ঢাকা মহানগরীর যানজট কমাতে ডিজিটাল পদ্ধতির বদলে দেশীয় পদ্ধতি চালুর প্রস্তাব করেছেন আয়েত আলী ভূঁইয়া নামের এক ব্যবসায়ী। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়েত আলী ভূঁইয়া কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান দাবিদার এ ব্যবসায়ী বলেন, "বর্তমানে ঢাকায় যে রাস্তা রয়েছে, বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে তা দিয়েই ২০ শতাংশ যানজট কমিয়ে আনা সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 12:03 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর যানজট কমাতে ডিজিটাল পদ্ধতির বদলে দেশীয় পদ্ধতি চালুর প্রস্তাব করেছেন আয়েত আলী ভূঁইয়া নামের এক ব্যবসায়ী। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়েত আলী ভূঁইয়া কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান দাবিদার এ ব্যবসায়ী বলেন, "বর্তমানে ঢাকায় যে রাস্তা রয়েছে, বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে তা দিয়েই ২০ শতাংশ যানজট কমিয়ে আনা সম্ভব। "সড়কের মোড়গুলোতে সঠিক নির্দেশনা দিয়ে আরও ২০ শতাংশ এবং বিভিন্ন পয়েন্টে স্থাপিত অস্থায়ী সিটি বাস স্ট্যান্ডগুলো পরিকল্পিতভাবে স্থাপন করে আরও ১০ ভাগ যানজট কমিয়ে আনা সম্ভব। তিনি জানান, এভাবেই ঢাকার যানজট অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। এ জন্য তিনি নিজস্ব পরিকল্পনায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের ক্ষমতাও চেয়েছেন। তবে তিনি তার পরিকল্পনা ও কিভাবে এ পরিকল্পনা বাস্তবায়ন করবেন, সে ব্যাপারে স্পষ্ট কিছু জানাতে পারেননি। আয়েত আলী কয়েকটি দেশ সফরের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, "পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করার সুবাদে মনে হয়েছে ভারত, মালয়েশিয়া, চীন, জাপান ও থাইল্যান্ডের মতো পরিকল্পনা করে নিয়ম করলে আমাদের চলবে না। এ জন্য নিজস্ব পদ্ধতি ব্যবহার করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/১৮২০ ঘ.