২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস দাবি সিপিবির

ঈদুল ফিতরের আগে সব শ্রমিকদের বেতন- বোনাস দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এটি বিভিন্ন দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে দলটি। শনিবার সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 11:40 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতরের আগে সব শ্রমিকদের বেতন- বোনাস দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এটি বিভিন্ন দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে দলটি। শনিবার সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। দলটি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সন্ত্রাস রোধ, বিদেশি কোম্পানিকে গ্যাস ব্লক বরাদ্দের সিদ্ধান্ত বাতিল, ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা এবং যুদ্ধাপরাধীর বিচার দ্রুত শুরু করার দাবি জানিয়েছে। তাদের অন্য দাবির মধ্যে রয়েছে- পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলার বিচার, ন্যায্য মূল্যের দোকানসহ গণবণ্টন ব্যবস্থা চালু। কর্মসূচি পালনের জন্য সারাদেশে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৪৫ ঘ.