২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে নিয়মিত গ্যাসের দাবিতে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু তিনঘণ্টা অবরোধ

নিয়মিত গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিতে শুক্রবার বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু তিনঘণ্টা অবরোধ করে রেখেছিল কেরানীগঞ্জের মানুষ। এসময় তারা দু'টি গাড়িও ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে বুঝিয়ে তাদের সরিয়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 04:09 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়মিত গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিতে শুক্রবার বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু তিনঘণ্টা অবরোধ করে রেখেছিল কেরানীগঞ্জের মানুষ। এসময় তারা দু'টি গাড়িও ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে বুঝিয়ে তাদের সরিয়ে দেয়। কেরানীগঞ্জের একাধিক বাসিন্দা জানিয়েছেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া, হাসনাবাদ, মুসলিমনগর, মীরেরবাগ, পাড় গেণ্ডারিয়া, বেপারিপাড়া, মোকামপাড়া, আইনতা, পানগাঁও এসব এলাকায় গত ৫/৬ মাস ধরে গ্যাসের তীব্র সংকট চলছে। বেশিরভাগ সময়ই লাইনে গ্যাস থাকে না। মাঝে মধ্যে গ্যাস এলেও চাপ এতোই কম থাকে যে স্বাভাবিক রান্নাও করা যায় না। আমাদের ঢাকা দক্ষিণ প্রতিনিধি জানান, শুক্রবার জুম্মার নামাজের পর দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সহস্রাধিক নারী পুরুষ বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর কেরানীগঞ্জ পাড়ে অবস্থান নেয়। তারা খণ্ড খণ্ড মিছিল করে। এসময় ওষুধ কোম্পানির দু'টি ভ্যান ব্রিজ পার হওয়ার চেষ্টা করলে জনতা সেগুলো ভাঙচুর করে। এছাড়া আর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জ থানা পুলিশ গিয়ে জনতাকে শান্ত করে ফেরত পাঠায়। সেতু অবরোধের ফলে ঢাকা-মাওয়া সড়কে যান চলাচল বিঘি