২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে জাহাজ ডুবিতে নিখোঁজ আরেক নাবিকের লাশ উদ্ধার

চট্টগ্রাম বন্দর চ্যানেলে ডুবে যাওয়া জাহাজের নিখোঁজ অপর নাবিকের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার তিনদিন পর তার লাশ উদ্ধার হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

চট্টগ্রাম, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর চ্যানেলে ডুবে যাওয়া জাহাজের নিখোঁজ অপর নাবিকের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার তিনদিন পর তার লাশ উদ্ধার হলো। বৃহষ্পতিবার বিকাল চারটার দিকে সীতাকুন্ডের ছোট কুমিরা উপকূলের একটি খাল থেকে জাহাজের নাবিক (সুকানি) শামসুল ইসলামের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব ফরহাদ উদ্দিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে স্থানীয় লোকজন খাল পাড়ে শামসুর লাশ দেখতে পেয়ে বন্দরে খবর দেয়। পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের লোক দিয়ে লাশটি শনাক্ত ও উদ্ধার করে। সোমবার রাত আটটার দিকে বন্দর চ্যানেলের দুই নম্বর বয়ার কাছে মার্কিংয়ের কাজ করার সময় বয়া প্রতিস্থাপনকারী জাহাজ বিএলভি আলী ডুবে যায়। ওই সময় দু'জন নাবিক নিখোঁজ হয়। বুধবার সকালে নিখোঁজ অপর নাবিক ইমরানের লাশ কোস্ট গার্ড উদ্ধার করে। বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএইচ/১৯২৩ ঘ.