পাবনা, ২৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার সুজানগর উপজেলার কাচুরি গ্রামে বৃহস্পতিবার দুপুরে আগুন লেগে অন্তত ১২টি বসতঘর পুড়ে গেছে।
আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন পাঁচজন।
পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল আহাদ কামাল জানান, দুপুর ১টার দিকে কাচুরি গ্রামের হাছেন খাঁ'র বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। পরে আগুন আশপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, খবর পেয়ে পাবনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, আগুন নেভাতে গিয়ে আহমেদ, খলিল, জুলি, রওশন ও ফিরোজ নামের পাঁচজন আহত হয়েছেন। তাদের পাবনা জেনালে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৫ ঘ.
bdnews24