২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পুলিশ গ্রেপ্তার করেছে। ইউপি সদস্য আনোয়ার হোসেন হাওলাদারকে (৪০) মঙ্গলবার রাতে তার বাড়ি জিউধরা ইউনিয়নের খনিরখণ্ড গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 12:16 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

বাগেরহাট, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পুলিশ গ্রেপ্তার করেছে। ইউপি সদস্য আনোয়ার হোসেন হাওলাদারকে (৪০) মঙ্গলবার রাতে তার বাড়ি জিউধরা ইউনিয়নের খনিরখণ্ড গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী। তিনি জানান, জিউধরা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আনোয়ারের বিরুদ্ধে গত রোববার একই এলাকার বাদশা শেখ একটি চাঁদাবাজির মামলা করেন। ওসি বলেন, "মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাহবুব তাকে ধরতে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তার বাড়ি যান। এ সময় তল্লাশি চালিয়ে একটি দেশি পাইপগান ও দুটি গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।" এ ঘটনায় এসআই মাহবুব বাদী হয়ে আনোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছেন। এসআই মাহবুব জানান, আনোয়ারের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় চাঁদাবাজি ও মারামারির একাধিক মামলা রয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৮২০ ঘ.