২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

দেশের তিনটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সরিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আলাদা আলাদা আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 02:57 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দেশের তিনটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সরিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আলাদা আলাদা আদেশ জারি করে। এরমধ্যে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আতিকুর রহমানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে তার স্থলে নতুন চেয়ারম্যান করা হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গোপীদাসকে। চট্টগ্রাম বোর্ডে নতুন চেয়ারম্যান করা হয়েছে চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবু জাফর চৌধুরীকে। ওই বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউছুফকে করা হয়েছে চট্টগ্রাম সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ। বরিশাল বোর্ডের বর্তমান চেয়ারম্যান মো. মোর্তজা আলীউল কবিরকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যাপক হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে চেয়ারম্যান করা হয়েছে ড. বিমল কৃষ্ণ মজুমদারকে। তিনি বরিশাল বোর্ডের সচিব ছিলেন। এছাড়া চট্রগ্রাম চারুকলা সরকারি কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদারকে চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএইচ/১৯১২ ঘ.