২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীকান্ত রক্ষিত হত্যা মামলায় লিভ টু আপিল মঞ্জুর

চট্টগ্রামের চাঞ্চল্যকর শ্রীকান্ত রক্ষিত হত্যা মামলায় আসামিদের খালাসের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল মঞ্জুর (আপিল শুনানির জন্য গ্রহণ) করেছে আপিল বিভাগ। সোমবার বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের তিনটি ও শ্রীকান্তর মা শিখা রক্ষিতের দায়ের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামী দীপক ভোলার আপিলও শুনানির জন্য গ্রহণ করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 04:01 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চাঞ্চল্যকর শ্রীকান্ত রক্ষিত হত্যা মামলায় আসামিদের খালাসের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল মঞ্জুর (আপিল শুনানির জন্য গ্রহণ) করেছে আপিল বিভাগ। সোমবার বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের তিনটি ও শ্রীকান্তর মা শিখা রক্ষিতের দায়ের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামী দীপক ভোলার আপিলও শুনানির জন্য গ্রহণ করেছে আপিল বিভাগ। সরকার পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম আবদুল মোমিন। শ্রীকান্তর মা শিখা রক্ষিতের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফয়েজ ও হরিসাধন দেব ব্রক্ষ্মন। দীপক ভোলার পক্ষে শুনানি করেন প্রবীর কুমার হালদার। গতবছর ৬ মে এ মামলায় আসামীদের খালাসের হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করে দেয় আপিল বিভাগ। সেই স্থগিতাদেশ সোমবারও বহাল রাখা হয়েছে। গতবছর ২০ এপ্রিল এ হত্যা মামলায় নিু আদালতে মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামির মধ্যে চারজনকে খালাস ও এক জনের মৃত্যুুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। খালাস পাওয়া আসামিরা হলেন আজিম উদ্দিন মাহমুদ, কামরুল হাসান টিটু, মোবারক ও জাহাঙ্গীর আলম। আসামী দীপক ভোলার মৃত্যুদণ্ড বহাল রেখেছিল হাইকোর্ট। এছাড়া আসামী পরিতোষ রক্ষিত, আবদুল হামিদ, ইরফান চৌধুরী, অরুণ রক্ষিত, বরুণ রক্ষিত, সরোজ গুহ ও কাজল রক্ষিতকে খালাস দিয়েছিলো হাইকোর্ট। ট্রাইবুনালে খালাস পাওয়া আসামী সাবেক সাংসদ এবিএম ফজলে করিম, এলাহী জান, অমিত রক্ষিত, অপরুপ রক্ষিত এবং সাহাবুদ্দিন সাবুর খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলও তখন খারিজ করে দিয়েছিলো হাইকোর্ট। এ মামলায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনাল ২০০৪ সালের ১০ জুন দেওয়া রায়ে আসামী আজিম উদ্দিন মাহমুদ, কামরুল হাসান টিটু, মোবারক, জাহাঙ্গীর আলম ও দীপক দত্ত ভোলাকে মৃত্যুদণ্ড দেয়। ওই আদালত আসামী পরিতোষ রক্ষিত, আবদুর হামিদ, ইরফান চৌধুরী, অরণ রক্ষিত, বরুণ রক্ষিত, সরোজ গুহ ও কাজল রক্ষিতকে তিন বছরের সশ্র্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়। ট্রাইবুনাল আসামী সাবেক সাংসদ এবিএম ফজলে করিম, এলাহী জান, অমিত রক্ষিত, অপরুপ রক্ষিত এবং সাহাবুদ্দিন সাবুকে বেকসুর খালাস দেয়। ট্রাইবুনালের এই রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড পাওয়া আসামী কামরুল হাসান টিটু, মোবারক, জাহাঙ্গীর আলম ও দীপক দত্ত হাইকোর্টে জেল আপিল দায়ের করেন। কারাদণ্ড পাওয়া আসামিদের পক্ষ থেকে ফৌজদারি আপিল দায়ের করা হয়। খালাস পাওয়া আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হয়। এছাড়া স্বল্প সাজা পাওয়া পরিতোষ রক্ষিতসহ অন্য আসামীদের সাজা বাড়ানোর জন্যও হাইকোর্টে আপিল করা হয়েছিল। ২০০৩ সালের ১৯ এপ্রিল রাত সাড়ে ৯ টায় চট্টগ্রামের আইস ফ্যাক্টরী রোড থেকে বাসায় ফেরার পথে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে খুন হন অ্যাডভোকেট মৃদুল কান্তি রক্ষিতের ছেলে শ্রীকান্ত রক্ষিত। আসামীরা তাকে খুন করে গলাকাটা লাশ হাটহাজারী থানার এক ধান ক্ষেতে ফেলে রাখে। হাটহাজারী থানা পুলিশ লাশ উদ্ধারের পর ২০ এপ্রিল শ্রীকান্তের মা শিখা রক্ষিত ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএনএস/এসকে/২২১৫ঘ.