২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ের ১৬ ঢাকায় যেভাবে ২৮

মন্ত্রীদের দফায় দফায় হুঁশিয়ারির পরও কমেনি পরিবহন চাঁদাবাজি। ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের অভিযোগ, ঢাকায় পণ্য আনতে এখনো ৬ থেকে ১০টি স্থানে পুলিসসহ নানা জনকে চাঁদা গুণতে হচ্ছে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানাচ্ছেন লিটন হায়দার ও গোলাম মোর্তজা অন্তু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 03:23 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রীদের দফায় দফায় হুঁশিয়ারির পরও কমেনি পরিবহন চাঁদাবাজি। ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের অভিযোগ, ঢাকায় পণ্য আনতে এখনো ৬ থেকে ১০টি স্থানে চাঁদা গুণতে হচ্ছে। অন্যদের পাশাপাশি এ অর্থ আদায় করে খোদ পুলিশও। 'ঘাটে ঘাটে' দেওয়া টাকার কারণে বেড়ে যায় পণ্যের দাম। বিষয়টি মোটেই নতুন না হলেও রোজার মতো বিশেষ সময়ে এর দৌরাত্ম্য বেড়ে যায়। পরিবহন ব্যয়ের সঙ্গে চাঁদাবাজির টাকা যোগ করেই পণ্যমূল্য নির্ধারণ করা হয়। এভাবেই ঠাকুরগাঁওয়ের ১৬ টাকা কেজির আলু ঢাকায় এসে হয়ে যায় ২৮ টাকা। শনিবার রাতে রাজধানীর অন্যতম পাইকারী আড়ত কাওরান বাজারে পণ্য নিয়ে আসা ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক ও ফেরি ঘাটে অলিখিত নিয়মে পরিণত হয়রানির এক বিশদ চিত্র পাওয়া গেছে। যশোরের বেনাপোল থেকে সবজি ও পেঁয়াজ নিয়ে কারওয়ান বাজারে আসা ট্রাকের (যশোর ট ০২-০৪০৪) চালক আনোয়ার হোসেন জানান, যশোর থেকে ঢাকায় আসতে তাকে আটটি পয়েন্টে চাঁদা ও ঘুষ দিতে হয়েছে। তিনি বলেন, "এসব পয়েন্টে এক হাজার সাতশ' টাকা চাঁদা ও ঘুষ দিতে হয়েছে। "এর মধ্যে যশোরে ১০০, মাগুরায় ১০০, ফরিদপুরের কানাইপুরে ১০০, রাজবাড়ীতে ১০০, ঢাকার আমিনবাজার ব্রিজ পার হওয়ার পর ১০০ টাকা চাঁদা দিতে হয়েছে।" ট্রাক চালক অভিযোগ করেন, মাগুরায় পুলিশ সার্জেন্টকে ৪০০ টাকা ও পদ্মায় ফেরি পারাপারে অতিরিক্ত ৫৪০ টাকা ও মানিকগঞ্জ ওজন স্টেশনে ৩০০ টাকা ঘুষ দিতে হয়েছে। আনোয়ার বলেন, "ফেরি পারাপারের সরকারি ভাড়া ৯৬০ টাকা হলেও পণ্য বোঝাই ট্রাক প্রতি দেড় হাজার টাকা করে নেওয়া হয়। টাকা না দিলে ফেরীর 'সিরিয়াল' পাওয়া যায় না। ৫/৬ ঘণ্টা সিরিয়ালে ফেলে রাখা হয়।" ব্যতিক্রম হিসেবে উত্তরাঞ্চল ও ঢাকার পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ, বিক্রমপুরসহ ওই সব এলাকা থেকে আসা কয়েকজন ট্রাক চালক জানিয়েছেন তাদের তেমন চাঁদা দিতে হচ্ছে না। তবে পুলিশের হাত থেকে নিস্তার নেই তাদেরও। এরা অভিযোগ করেন, ট্রাফিক সার্জেন্ট আটকালে অবধারিতভাবেই তিনশ' থেকে এক হাজার টাকা ঘুষ দিতে হয়। আর রাতে টহল পুলিশের পাল্লায় পড়লে দিতে হয় আরও ২০ থেকে ২০০ টাকা। জয়পুরহাটের আক্কেলপুর থেকে কাওরান বাজারে আসা ট্রাকের চালক মিজানুর রহমান বলেন, "আমাকে কোথাও চাঁদা দিতে হয়নি। তবে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে ট্রাফিক সার্জেন্টকে চার'শ টাকা ঘুষ দিতে হয়েছে।" তিনি প্রতিদিনই ঢাকায় সবজির ট্রাক নিয়ে আসেন বলে জানিয়ে মিজানুর বলেন," বেশ কিছু দিন ধরেই ট্রাফিক পুলিশের ঘুষ ছাড়া কোনও টাকা দিতে হয় না।" পাবনার ঈশ্বরদী থেকে আসা ট্রাকের চালক মো. ইসমাইলও বলেন, পথে কোথাও চাঁদা দিতে হচ্ছে না। তবে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় ও টাঙ্গাইলে প্রায়ই পুলিশ সার্জেন্টকে ঘুষ দিতে হচ্ছে। একদিন পরপরই ঢাকায় সব্জি নিয়ে আসেন ট্রাক চালক ইসমাইল। তিনি বলেন, "একলা গাড়ি পাইলে টাঙ্গাইলে কোনও মিস নাই। ট্যাকা লিবেই। আমরা ৪/৫ টা গাড়ি একসঙ্গে সিরিয়ালে যাই। তাইলে আর আটকাতে পারে না।" "আর ধরলেই পাঁচ থেকে সাতশ' টাকা লিবে। আমার নতুন গাড়ি, সব কাগজপত্র ঠিক। তবুও টাকা দিতে হবে, মাফ নাই।" ঢাকা থেকে ফেরার পথেও হাইওয়ে পুলিশকে চাঁদা দিতে হয় জানিয়ে তিনি আরও বলেন, "আর ঢাকা থেকে বাইর হইতে সকাল হয়া গেলে সার্জেন্টরা পথে পথে ধরা শুরু করে। এইজন্যে আমরা রাইতে আনলোড শ্যাষ হইলেই দিই টান।" মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইসাপুর আনাম কোল্ডস্টোরেজ থেকে আলু নিয়ে কারওয়ান বাজারে এসেছেন ট্রাক চালক রহমান মিয়া। তিনিও জানালেন, চাঁদাবাজি এখন কম। রহমান মিয়া বলেন, "তবে কালীগঞ্জ নতুন রাস্তার মোড় ও ঢাকার পোস্তগোলায় সার্জেন্ট ওৎ পেতে থাকে। ধরলেই টাকা দিতে হয়।" খুচরা ও পাইকারি বাজারের দামে বড়ো ফারাক শনিবার রাতে কারওয়ান বাজার পাইকারি দরে সবজির দাম এক পাল্লা (প্রতি পাঁচ কেজি) কাঁচামরিচ ৫৫০ থেকে ৬২০, পেঁয়াজ ১১০ থেকে ১২০, আদা ১৮০ থেকে ২০০, রসুন ৩০০ থেকে ৩৮০, আলু ১১০ থেকে ১৩০, বেগুন ৩০০ থেকে ৪০০, শসা ১৫০ থেকে ১৬০, ঢেঁড়স ১৪০ থেকে ১৫০, করলা ১৫০ থেকে ১৭০ টাকা দরে বিক্রি হয়। এ হিসাবে কাঁচামরিচ ১১০ থেকে ১২৪, পেঁয়াজ ২২ থেকে ২৪, আদা ৩৬ থেকে ৪০, রসুন ৬০ থেকে ৭২, আলু ২২ থেকে ২৬, বেগুন ৬০ থেকে ৮০, শসা ৩০ থেকে ৩২, ঢেঁড়স ২৮ থেকে ৩০, করলা ৩০ থেকে ৩৪ টাকা দরে বিক্রি হয়। এই পণ্যগুলোই রোববার সকালে মোহাম্মদপুর কাঁচা বাজারে বিক্রি হয়েছে প্রতি কেজি হিসেবে কাঁচামরিচ ১৬০, পেঁয়াজ ২৪ থেকে ৪০, আদা ৭০, রসুন ৬৫ থেকে ১১০, আলু ২৮, বেগুন ৫৫ থেকে ৭৫, শসা ৪০, ঢেঁড়স ৪৫, করলা ৪০ টাকা দরে। এই হিসেবে সবজির দাম পাইকারি বাজার থেকে খুচরা বাজারে প্রতি কেজিতে চার টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। মোহাম্মদপুর কাঁচা বাজারের ব্যবসায়ী মনির হোসেন বলেন, "কারওয়ান বাজার থেকে পণ্য কিনে ভ্যান ভাড়া দিয়ে বাজারে নিয়ে আসতে হয়। সেই পণ্য আবার সারা দিন বসে থেকে বাজারে বিক্রি করতে হয়। একটু লাভ তো রাখতেই হয়। তারপর বাজারে দোকানের ভাড়া আছে।" তিনি বলেন, "রাতে কারওয়ান বাজারে যেই ভাও, সকালে সেইভাবেই আমরা বেচি। আমাগো খুব বেশি লাভ থাকে না।" নাম প্রকাশে অনিচ্ছুক কাওরান বাজারের একজন ব্যবসায়ী বলেন, রাস্তায় রাস্তায় চাঁদাবাজির কারণে তাদের বাড়তি দামে পণ্য কিনতে হয়। সেই পণ্য কেনার পর আড়তে আনার খরচ, আড়তের খরচ, বাজারের দোকানের ভাড়া, সমিতির চাঁদা, মাস্তানদের চাঁদা সব পরিশোধের পর বেশি লাভ থাকে না। তিনি বলেন, খুচরা ব্যবসায়ীরা বাজার থেকে মাল কিনে অনেক বেশি দামে বিক্রি করেন। ১৬ টাকার আলু যেভাবে ২৮ টাকা....... ঠাকুরগাঁওয়ের একটি কোল্ড স্টোরেজ এর একজন কর্মকর্তা জানান, গত মৌসুমে গড়ে ৯ থেকে ১০ টাকা কেজি দরে (বস্তাপ্রতি ৭৬০ থেকে ৮৫০ টাকা) আলু কিনে সংরক্ষণের জন্য রেখেছেন ব্যবসায়ীরা। এই আলুর পেছনে তাদের খরচ রয়েছে বস্তাপ্রতি (এক বস্তায় ৮৫ থেকে ৯০ কেজি) ৩২৬ টাকা। তিনি জানান, এরমধ্যে রয়েছে খালি বস্তার দাম ৫০ টাকা, মাপার খরচ ২০ টাকা, বাজার থেকে কোল্ড স্টোরেজে নেওয়ার খরচ ১৫ থেকে ২০ টাকা, কোল্ড স্টোরেজের ভাড়া ২২০ টাকা ও কোল্ড স্টোরেজ থেকে বের করার খরচ ১৬ টাকা। পাঁচ মাস কোল্ড স্টোরেজ এ রাখার পর রোববার সেখানে এই আলুই প্রতি কেজি ১৬ থেকে ১৭ টাকা দরে বিক্রি হয়েছে। আবার সেই আলু ঢাকার খুচরা বাজারে বিক্রি হয় ২৮ টাকা কেজি দরে। পাইকারি বাজারে একবস্তা (৮৫ কেজি আলু) আলু ১৩০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এই আলু ঢাকায় এলে প্রতি বস্তায় খরচ পড়ে ৮০ টাকার মতো। এরমধ্যে ৩৫ থেকে ৪০ টাকা ট্রাক ভাড়া ও আড়তদারী খরচ রয়েছে ৪০ টাকা। একইভাবে জয়পুরহাটে শনিবার প্রতি মণ আলু বিক্রি হয়েছে ৬৪০ থেকে ৬৫০ টাকা দরে। সেখানেও প্রতি কেজির মূল্য দাঁড়ায় মাত্র ১৬ টাকা। শনিবার রাতে কারওয়ান বাজারে মুন্সীগঞ্জের এক আলু ব্যবসায়ী জানান, তিনি সিরাজদিখানের একটি কোল্ড স্টোরেজ থেকে ১৬০ বস্তা আলু নিয়ে এসেছেন। কোল্ড স্টোরেজের ব্যয় দিয়ে প্রতিবস্তা তার খরচ পড়েছে ১২০০ টাকা। এখন পাইকারি বাজারে প্রতিবস্তা আলু বিক্রি করছেন ১৯০০ থেকে ১৯৫০ টাকা দরে বা ২২ টাকার মতো কেজি হিসেবে। খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক স