নারায়ণগঞ্জ, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া এলাকায় শুক্রবার সকালে চাচার হাতে খুন হয়েছেন হাবিবুর রহমান (২৩) নামের এক যুবক।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে হাবিবুর রহমান তার ভাতের হোটেলের পেছনে একটি লাউ গাছের চারা লাগাতে গেলে তার চাচা শামসুল হক, ছেলে আলমগীরসহ অন্যরা বাধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে শামসুল হক ও আলমগীর লাঠিসোটা দিয়ে হাবিবুর রহমানকে প্রচণ্ড মারধর করেন।
আশংকাজনক অবস্থায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শামসুল হকের স্ত্রী ফরিদাকে আটক করা হয়েছে। অন্যরা পলাতক রয়েছেন। এ ব্যাপারে আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.
bdnews24