২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় অধ্যাপক নির্বাচন করতে কমিটি

জাতীয় অধ্যাপক নির্বাচন করার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 01:19 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতীয় অধ্যাপক নির্বাচন করার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। বুধবার এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, বাংলাদেশ জাতীয় অধ্যাপক (নিয়োগ, শর্তাবলী ও সুবিধাদি) সিদ্ধান্তমালা ১৯৮১ (সংশোধিত) অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির তিন সদস্য হলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকতা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার বছর মেয়াদে চারজন করে জাতীয় অধ্যাপক নিয়োগ করে সরকার। তারা একজন সচিবের সমান আর্থিক সুবিধা পান। বর্তমানে তিনজন জাতীয় অধ্যাপক রয়েছেন। তাদের মেয়াদে শেষ পর্যায়ে। এ কারণেই এ নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএইচ/এসকে/১৯৩৪ঘ.