চট্টগ্রাম, আগস্ট ১৮ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সবসময় বৈদেশিক চাপ থাকে। এর কিছু মেনে নিতে হয়। বিশ্বায়নের যুগে পরিবেশ ও ব্যবসায়িক দিক থেকে সার্বভৌমত্ব নানাভাবে সীমাবদ্ধ।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম শুল্ক ভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ অবস্থায় বিদেশিদের চাপে জাহাজ ব্যবসা (শিপিং লাইন) পরিচালনার অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সিংহভাগ দেশীয় মালিকানা রাখার শর্ত ধরে রাখা নাও যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা এ
ব্যবসা পরিচালনায় সিংহভাগ মালিকানা দেশীয় কোম্পানির হাতে রাখার দাবি জানান। এরই জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
এছাড়া তৈরি পোষাক খাতে লোডশেডিংয়ের কারণে ডিজেলের ব্যবহারে ব্যয় বেড়ে যাচ্ছে উল্লেখ কওে মুহিত বলেন, ''ডিজেলের ব্যাপারে কিছু করা যায় কিনা ভাবছি।''
অর্থমন্ত্রী বলেন, "দেশ স্বাধীন হওয়ার এক বছরের মধ্যে শতভাগ দেশি মালিকানায় শিপিং ব্যবসা শুরু হয়। অথচ ১৯৮৮ সালে এদেশীয় কোম্পানিগুলো বেশি লাভের আশায় বিদেশি বড় পুঁজির অংশীদার ডেকে আনে। ১৯৮৮ সালে কোরিয়ান কোম্পানিকে ৮৪ শতাংশ শেয়ার দেওয়া হয়।
''এখন আমরা বড়ো অংশ দেশি মালিকানায় ধরে রাখার চেষ্টা করছি। তবে এটা করা যাবে কিনা তা বলতে পারছি না।''
তবে এ ধরনের সেবাখাতে বিদেশি মালিকানার প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন।
জাহাজ ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, 'আপনাদের কারণেই আজ এ অবস্থার সৃষ্টি হয়েছে।'
স
bdnews24