২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিন কাদেরের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাত

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার স্টিফেন ইভান্স মঙ্গলবার বিকালে বিএনপি দলীয় জ্যেষ্ঠ সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে তার ধানমন্ডির বাসভবনে সাক্ষাত করেছেন। প্রায় দেড় ঘন্টার বেশি সময় তারা একান্তে কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 01:02 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার স্টিফেন ইভান্স মঙ্গলবার বিকালে বিএনপি দলীয় জ্যেষ্ঠ সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে তার ধানমন্ডির বাসভবনে সাক্ষাত করেছেন। প্রায় দেড় ঘন্টার বেশি সময় তারা একান্তে কথা বলেন। বৈঠকের পর ব্রিটিশ হাইকমিশনার সাংবাদিকদের বলেন,''এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। বাংলাদেশে বৃটিশ নীতি, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।'' পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন,''ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এটি পরিচিতিমূলক সাক্ষাৎ ছিল। রাজনৈতিক বিষয়সহ জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, " তিনি বিদেশী কূটনীতিক । আমার পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন। আমিও তার পরিবারের সদস্যদের খোঁজ নিয়েছি। আমরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেছি। তিনি আমাদের দেশে বিদেশী কূটনীতিক। তাই এ বিষয়ে ব্রিটিশ হাইকমিশনার যা বলেছেন, তার বাইরে আমি কিছু বলতে চাই না।'' স