২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ৫ ভারতীয় গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয়মাইল এলাকা থেকে সোমবার বিকেলে ভারতের পাঁচ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ড (এনডিএফবি)'র সদস্য বলে পুলিশ জানায়। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 05:50 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

খাগড়াছড়ি, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয়মাইল এলাকা থেকে সোমবার বিকেলে ভারতের পাঁচ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ড (এনডিএফবি)'র সদস্য বলে পুলিশ জানায়। এরা হলেন, পবিত্র গোয়ারি (২৫), প্রদীপ নাজারি (৩৫), জনতা মোতারি (৩৫), প্রদীপ মোচারি (৩৫) ও বিরন লরী (৩০)। সেনাবাহিনী ও পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিক মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নয়মাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২৫টি বুকলেট, চারটি মোবাইল সেট, তিন ডজন পেন্সিল ব্যাটারি, একটি ওয়াকিটকি সেট, একটি লোহার করাত এবং বেশ কিছু ভারতীয় মুদ্রা পাওয়া গেছে বলে পুলিশ জানায়। পুলিশ কর্মকর্তা রফিক বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের এনডিএফবি এর সদস্য বলে স্বীকার করেছে।" ভারতের আসামের এই সংগঠনটি ওই রাজ্যের একটি অংশে স্বাধীন বড়োল্যান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে দুই যুগ ধরে সশ্রস্ত্র সংগ্রাম করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২০০ ঘ.