২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্টের জঙ্গি হামলার বিচার শেষ হয়নি

দেশব্যাপী আলোচিত গ্রেনেড হামলার চারবছর হলেও এর বিচার কাজ শেষ হয়নি। সারাদেশে দায়ের করা ১৬৯টি মামলার গুটি কয়েকের মাত্র রায় হয়েছে। অনেক মামলার তদন্তই শেষ হয়নি। ২০০৫ সালের ১৭ আগস্ট জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ক্যাডাররা দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 05:51 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী আলোচিত গ্রেনেড হামলার চারবছর হলেও এর বিচার কাজ শেষ হয়নি। সারাদেশে দায়ের করা ১৬৯টি মামলার গুটি কয়েকের মাত্র রায় হয়েছে। অনেক মামলার তদন্তই শেষ হয়নি। ২০০৫ সালের ১৭ আগস্ট জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ক্যাডাররা দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালায়। এদিন সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণস্থলে প্রচলিত রাষ্ট্রব্যবস্থা উৎখাত করে 'ইসলামি আইন বাস্তবায়নের আহবান' শীর্ষক অভিন্ন প্রচারপত্র ছড়ানো হয়। হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল আদালত। এই হামলার মাধ্যমে জেএমবি সর্বপ্রথম আলোচনায় উঠে আসে। নিু ও উচ্চ আদালত সূত্রে জানা যায়, ১৭ আগস্টের এই ঘটনার পরে দেশের বিভিন্ন থানায় মোট ১৬৯টি মামলা দায়ের করা হয়। শুধুমাত্র রাজধানী ও আশেপাশের এলাকায় বোমা ফাটানোর ঘটনায় ৩৯টি মামলা দায়ের করা হয়। সারাদেশে ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় ৪৭২ জনকে। এর মধ্যে এখন পর্যন্ত ৫৪টি মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৩৪টি মামলার তদন্ত কাজই শেষ হয়নি। বিচারাধীন রয়েছে ৮১টি। কয়েকটি মামলায় আসামীদের ফাঁসির আদেশ হলেও আইনি জটিলতায় তা কার্যকর হয়নি। পাঁচটি মামলার রায়ে সব আসামী খালাস পেয়েছে। জেএমবি ছাড়াও জঙ্গি সংগঠন আল্লাহর দল, হরকাতুল জিহাদ ও তা আমির উদ-দ্বীনের নেতারা এসব মামলায় আসামী। অনেকস্থানে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাব, আসামীদের আদালতে হাজির না করা, দুর্বল সাক্ষ্য, তদন্ত কর্মকর্তার গাফিলতি ইত্যাদি কারণে মামলার বিচার কাজ থেমে রয়েছে। শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ শীর্ষ কয়েক জঙ্গির ফাঁসি ও বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তারের পর জেএমবির কর্মকাণ্ডে কিছুটা ভাটা পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৫৫ঘ.