গাজীপুর, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকা থেকে শনিবার গভীর রাতে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন- শুক্কুর (২২), জাহিদ আকবর (২৫) ও ইব্রাহিম খলিল (২৪)। তাদের কাছ থেকে একটি রিভলবার ও দুইটি গুলি উদ্ধার করা হয়।
টঙ্গী থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে র্যাব-২ এর সদস্যরা রাত ২টার দিকে বউবাজারের রফিক নামের একজনের বাড়ি থেকে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার করে।
এ ঘটনায় র্যাব-২ এর উপ-পরিদর্শক হারুন অর রশিদ বাদী হয়ে টঙ্গী থানায় মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১০ ঘ.
bdnews24