কমিটি করলেই গণতান্ত্রিক ধারা হয় না: মোজাফ্ফর
রাজনৈতিক দলের কাউন্সিলে জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ বলেছেন, শুধু কমিটি করে দিলেই গণতান্ত্রিক ধারা হয় না। রোববার জাতীয় প্রেসক্লাবে 'রাজনৈতিক দলের সংস্কার: আমরা কোথায়?' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। সুশাসনের জন্য নাগরিক- সুজন এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
