২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ফেঞ্চুগঞ্জ সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 01:37 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

সিলেট, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ হয়ে গেছে। রোববার রাতের দিকে উৎপাদন পুনরায় শুরু করা যাবে বলে জানিয়েছেন কারাখানার ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরির ব্যাবস্থাপক মো. মোস্তফা ফারুক। এর আগে গত দু'মাসে কারখানাটি আরও চারবার বন্ধ হয়। মোস্তফা ফারুক জানান, সন্ধ্যা ৬টার দিকে বজ্রপাতের কারণে কারখানার পাওয়ার হাউজের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং ওয়াটার সাপ্লাই শাখার ৩টি মোটরের মধ্যে দু'টি পুড়ে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে রোববার রাত নাগাদ কারখানায় আবার উৎপাদন শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে। কারখানার টেকনিক্যাল শাখার প্রধান ইসকান্দর আলী জানান, পাওয়ার হাউজের যান্ত্রিক সমস্যা সমাধান করে ওয়াটার সাপ্লাইয়ের অতিরিক্ত মোটরের মাধ্যমে উৎপাদনে যাওয়ার প্রস্তুতি চলছে। গত ৪ জুন যান্ত্রিক ত্রুটির কারণে এ কারখানার উৎপাদন বন্ধ হয়। এরপর ৭ জুন চালু হয়। ২৫ জুলাই আবারও বন্ধ হয়ে যায়। তখন ৪ দিন পর আবার উৎপাদনে যায়। ২৯ জুলাই আবারও বন্ধ হয়ে ২ আগস্ট থেকে উৎপাদন শুরু হয়। এরপর সর্বশেষ গত ৪ আগস্ট কিছু সময়ের জন্য কারখানাটি বন্ধ থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৫ ঘ.