চট্টগ্রাম, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চকবাজার এলাকায় একটি বিপণী বিতানে আগুন লেগে শনিবার রাতে ছয়টি দোকান পুড়ে গেছে।
তবে এতে কেউ হতাহত হয়নি।
আগ্রাবাদ দমকল কার্যালয়ের কর্মী ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''শনিবার রাত ১টার দিকে চকবাজার এলাকার চক ভিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় একটি টেইলারের দোকানের বৈদ্যুতিক ইস্ত্রি থেকে আগুনের সূত্রপাত হয়।''
তিনি জানান, আগুনে ওই মার্কেটের তৃতীয় তলার তিনটি টেইলারের দোকান ও তিনটি জুতার দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
দমকল বাহিনীর ছয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে রাত আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রায় ৮লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দমকল কর্মী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/ডিডি/১৭৪৫ ঘ.
bdnews24