২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা ক্যাম্প রাখার দাবিতে বাঙালিদের ডাকে লংগদুতে হরতাল

সেনা ক্যাম্প রাখার দাবিতে পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলায় রোববার অর্ধদিবস হরতাল পালিত হয়। পার্বত্য শান্তি চুক্তি বিরোধী পাহাড়ে বসবাসরত বাঙালিদের সংগঠন পার্বত্য সম-অধিকার আন্দোলন ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এ কর্মসূচির ডাক দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 06:13 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

রাঙামাটি, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা ক্যাম্প রাখার দাবিতে পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলায় রোববার অর্ধদিবস হরতাল পালিত হয়। পার্বত্য শান্তি চুক্তি বিরোধী পাহাড়ে বসবাসরত বাঙালিদের সংগঠন পার্বত্য সম-অধিকার আন্দোলন ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এ কর্মসূচির ডাক দেয়। সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। দোকান-পাট ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল বন্ধ। কোথাও কোনও ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে লংগদু উপজেলা সদরে মিছিল করে বাঙালিরা। সেনা ক্যাম্প গুটানোর প্রতিবাদে আগামী ২০ আগস্ট তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। শুক্রবার চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় এক জরুরি সভায় অবরোধের কর্মসূচি নেওয়া হয়। ছাত্র পরিষদেও কেন্দ্রীয় সভাপতি আলমগীর কবির সাংবাদিকদের বলেন, "পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী ২০ আগস্ট তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হবে।" পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে গত মাসে সরকার ওই অঞ্চল থেকে এক ব্রিগেড সৈন্য প্রত্যাহার এবং বেশ কয়েকটি সেনা ক্যাম্প প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। পাহাড়ি সংগঠনগুলো এ সিদ্ধান্ত স্বাগত জানালেও সেখানে বসবাসরত বাঙালিদের সংগঠনগুলো এর বিরোধিতা করছে। কয়েকটি সেনা ক্যাম্প ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে কয়েকটি স্থানে ক্যাম্প গুটানোর সময় বাঙালিদেও বিরোধিতার মুখে কার্যক্রম ব্যাহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১০ ঘ.