ঢাকা আগষ্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ঢাকা মহানগর পুলিশ কাঙালি ভোজের আয়োজন করে।
এছাড়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা ধানমন্ডির স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
শনিবার বিকালে ঢাকা মহানগরী পুলিশের উদ্যোগে রাজারবাগ পুলিশ লাইনে এক কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেন ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক। এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত আইজি (প্রশাসন) নববিক্রম কিশোর ত্রিপুরা, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক ও ঢাকার পুলিশ সুপার ইকবাল বাহার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২১৫২ঘ.
bdnews24