২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত মহাসাগরে আবারও ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পের দু'দিন পর আবারও ভূমিকম্প আঘাত হেনেছে ভারত মহাসাগরীয় এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 03:42 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শক্তিশালী ভূমিকম্পের দু'দিন পর আবারও ভূমিকম্প আঘাত হেনেছে ভারত মহাসাগরীয় এলাকায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল ৪টা ২১ মিনিট ৪৩ সেকেণ্ডে আন্দামান দ্বীপের কাছে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা রাশেদুজ্জামান বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাঝারি ধরনের এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ৯৭৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে। তবে তিনি জানান, ভূমিকম্পের কারণে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। এর আগে সোমবার গভীর রাতে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকার জন্য সতর্কতা জারি করে। তবে শেষ পর্যন্ত সুনামি হয়নি যাতে করে পরে সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছিল, সতর্কতা জারি করা হলেও ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের তুলনামূলকভাবে বেশি গভীরে (৩৩ কিলোমিটার) হওয়ায় শক্তিশালী সুনামি সৃষ্টি করবে না। সোমবারের ওই ভূমিকম্পে বাংলাদেশেও গভীর রাতে কম্পন অনুভূত হয়। এতে মাঝরাতে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২১৫১ঘ.