২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ঘাটের দখল নিয়ে যুবলীগের সংঘর্ষে আহত ১০

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মেঘনা তীরবর্তী মাছ ঘাটের দখল নিয়ে বুধবার দুপুরে যুবলীগের দু'গ্র"পের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 11:19 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

বরিশাল, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মেঘনা তীরবর্তী মাছ ঘাটের দখল নিয়ে বুধবার দুপুরে যুবলীগের দু'গ্র"পের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে হরিনাথপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া জানা যায়নি। হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাছ ঘাটটি নিয়ন্ত্রণ করতেন হরিনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি তৈয়ব আহম্মেদ শিকদার। এ নিয়ে যুগ্ম সম্পাদক তারেক হোসাইনের সঙ্গে তার বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ১টার দিকে তারেকের সমর্থকরা ঘাট দখলের জন্য যায়। সেখানে দু'গ্র"পের লোকজন লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এসআই করিম জানান, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। এ ব্যাপারে তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘ দিন ধরে তিনি মাছ ঘাটটিতে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্ত তারেক এবং তার ক্যাডারা হামলা চালিয়ে ঘাটটি দখলে নিয়েছে।" ঘাট দখলের কথা অস্বীকার করে তারেক বলেন, "ঘাটটি সাধারণ জেলেদের জন্য উন্মুক্ত থাকার কথা। কিন্তু তৈয়ব অবৈধভাবে সেটা দখল করে রেখেছিলেন। আজ (বুধবার) দখলমুক্ত করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৩ ঘ.