২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিড ফার্মার এমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আরেকটি মামলা

ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন এবং বাজারজাতকরণের অভিযোগে বুধবার রিড ফার্মার ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে আরেকটি মামলা করেছে ওষুধ প্রশাসন পরিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 11:10 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন এবং বাজারজাতকরণের অভিযোগে বুধবার রিড ফার্মার ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে আরেকটি মামলা করেছে ওষুধ প্রশাসন পরিদপ্তর। সোমবার ঢাকার ড্রাগ আদালতে কোম্পানির এমডিসহ এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করে ওষুধ প্রশাসন পরিদপ্তর। পরদিন এমডি মিজানুর রহমান, দুই পরিচালক শিউলি রহমান ও আবদুল গণি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হকের বিরুদ্ধ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ এ এফ এম মোস্তফার আদালতে মামলাটি করেন ওষুধ প্রশাসন পরিদপ্তরের সহকারী পরিচালক আবুল খায়ের চৌধুরী। মামলায় রিড ফার্মার ওই পাঁচ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, বিচারক অভিযোগ আমলে নেওয়ার ওপর শুনানির দিন আগামী ১৭ আগস্ট ধার্য করেছেন। বাদী রিড ফার্মার ভিটামিন সিরাপ (রিডোপ্লেক্স) মান বহির্ভূত ঘোষিত হওয়ায় ওষুধ নিয়ন্ত্রণ আইনের ১৯৮২ এর ১৭ ধারায় অভিযোগ আমলে নেওয়ার জন্য আবেদন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭১২ ঘ.