২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্বাধীনতা স্তম্ভ ' প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে চায় সরকার

সরকার দীর্ঘদিন ধরে ঝুলে থাকা 'স্বাধীনতা স্তম্ভ 'প্রকল্পের কাজ শিগগিরই শেষ করতে চাইছে। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে আরো কয়েকটি প্রকল্পের সঙ্গে এ সংক্রান্ত প্রকল্পটি অনুমোদিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দীর্ঘদিন ধরে ঝুলে থাকা 'স্বাধীনতা স্তম্ভ 'প্রকল্পের কাজ শিগগিরই শেষ করতে চাইছে। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে আরো কয়েকটি প্রকল্পের সঙ্গে এ সংক্রান্ত প্রকল্পটি অনুমোদিত হয়। বিলম্বের কারণে প্রকল্পের ব্যয় বেড়ে ১৮১ কোটি ৬১ লাখ টাকায় দাঁড়িয়েছে যা মূল পরিকল্পনার দ্বিগুণেরও বেশি। এবার নিয়ে তিনবার প্রকল্পটি একনেকের বৈঠকে অনুমোদিত হলো। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, "নানা কারণে এ প্রকল্পের কাজ শেষ হয়েও শেষ হচ্ছিল না। এবার আমরা (সরকার) দ্রুততর সময়ের মধ্যে এর কাজ শেষ করতে চাই। আমরা চলতি বছর অথবা আগামী বছরের স্বাধীনতা বা বিজয় দিবসে এ স্তম্ভ উদ্বোধন করতে চাই।" ১৯৯৮ সালের ২৯ অক্টোবর একনেকের বৈঠকে প্রথমবার প্রকল্পটি অনুমোদিত হয়। তখন এর ব্যয় ধরা হয়েছিল ৮১ কোটি ২৭ লাখ টাকা। এরপর ২০০১ সালের ১০ জুলাই একনেক বৈঠকে ১৭১ কোটি ২৭ লাখ টাকা ব্যয় নির্ধারণ করে সংশোধিত আকারে দ্বিতীয়বারের মতো প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে তা জাতীয় জীবনে 'বিরাট সম্মান বয়ে আনবে' বলে মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী। স্বাধীনতা সংগ্রাম ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্মৃতিময় করে রাখার লক্ষ্যে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণের স্থান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে 'স্বাধীনতা স্তম্ভ' নির্মাণের উদ্যোগ নেয়। সংশোধিত এ প্রকল্পে ব্যয় হবে ১৩৫ কোটি ৪০ লাখ টাকা। দক্ষিণ প্লাজার অবশিষ্ট কাজের জন্য ব্যয় করা হবে এক কোটি ৮৬ লাখ ৭২ হাজার টাকা। এছাড়া প্রকল্পের অধীনে কার পার্কিং নির্মাণ, পানির ট্যাংক, নিরাপত্তা রক্ষীর জন্য ব্যারাক নির্মাণ, মেরামত ও পুনর্বাসন, বিজ্ঞাপন ও স