খাগড়াছড়ি, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ছোট পানছড়ি এলাকা থেকে একটি বিডিআর ক্যাম্প প্রত্যাহারের সময় মঙ্গলবার সকালে গুচ্ছগ্রামের বাঙালিরা বাধা দেয়। তারা ক্যাম্প অবরোধ করে বিক্ষোভও করে।
সোমবার রাঙামাটির বরকল উপজেলার দীঘলছড়ি থেকে ক্যাম্প প্রত্যাহারের সময়ও সেখানে বাঙালিরা নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করে। তারা প্রায় পাঁচ ঘণ্টা বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে।
মঙ্গলবার সকাল ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে দেখেন, ছোট পানছড়ির গুচ্ছগ্রামের তিন শতাধিক বাঙালি ক্যাম্প প্রত্যাহার না করার দাবিতে মিছিল করছেন।
পার্বত্য-বাঙালী ছাত্র পরিষদের পানছড়ি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে গ্রামবাসীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিক্ষোভ করে এবং ক্যাম্পটি ঘিরে রাখে।
এক পর্যায়ে বিক্ষোভকারীরা সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
বিক্ষোভের খবর পেয়ে বিডিআর কর্মকর্তা মেজর আশরাফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অবদুল কাদের শেখ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফি ইকবাল ঘটনাস্থলে যান। তারা বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করেন। এর পরিপ্রেক্ষিতে দুপুর ১২টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুলাহ সাংবাদিকদের জানান, ছোট পানছড়ির ক্যাম্পটি বিডিআর ক্যাম্প। সেখান থেকে ইতোমধ্যে ২৫ বিডিআর সদস্যকে ফিরিয়ে আনা হয়েছে। ক্যাম্পটিতে আরও প্রায় ২০ জন জওয়ান আছেন।
তিনি জানান, ক্যাম্পটি গুটিয়ে ফেলার প্রক্রিয়া চলছে। বুধবারের মধ্যে প্রত্যাহার সম্পন্ন হতে পারে।
জেলা প্রশাসক বলেন, গুচ্ছগ্রামবাসীদের অবরোধের কারণে ক্যাম্প প্রত্যাহার কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। সেখানে নিরাপত্তার জন্য ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষকে।
ঘটনাস্থলে পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা সাংবাদিকদের বলেন, "বিডিআর ক্যাম্পটি প্রত্যাহার হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা নেই।"
তিনি জানান, পাহাড়ি-বাঙালি স
bdnews24