ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আসন্ন রোজার মাসে বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় সর্বোচ্চ চাহিদার সময় (পিক আওয়ার) শিল্প কারখানায় গ্যাস সরবরাহ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে রমজানে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং ইফতার, সেহরি ও তারাবিহর নামাজের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য এক আন্ত ঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। (বিস্তারিত আসছে)
রমজানে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪২০০-৪৫০০ মেগাওয়াট। শিল্প কারখানায় ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমিয়ে ২০০-৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চিন্তাভাবনা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯১৪ঘ.
bdnews24