ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানি আগামী ১৫ আগস্টের আগে শুরু হবে না বলে জানিয়েছেন এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি অ্যাডভোকেট আনিসুল হক।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
এর আগে রোববার আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আগেই বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি শুরু হবে। এই মামলার শুনানি শুরুর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আনিসুল হক বলেন, খুব শিগগিরই (সাত কার্যদিবসের বেশি নয়) এ আপিলের সংক্ষিপ্ত বিবরণী আপিল বিভাগে দাখিল করা হবে। সংক্ষিপ্ত বিবরণীতে কী কী কারণে আসামী পক্ষের আপিল খারিজ হবে সেসব যুক্তি তুলে ধরা হয়েছে। এরপর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখা আপিলটি শুনানির জন্য প্রস্তুত হয়েছে বলে নথিতে লিখবে।
খুব শিগগির বলতে কতদিন- জানতে চাইলে আনিসুল হক জানান, এর মানে সাত কার্য দিবসের বেশি নয়। হয়ত এক সপ্তাহের আগেই এটি দাখিল করা হবে। এটি প্রস্তুত করা হয়েছে। এখন পরীক্ষা নিরীক্ষা চলছে। কারণ বঙ্গবন্ধু হত্যা মামলাটি একটি ঐতিহাসিক মামলা।
তবে তিনি প্রেস ব্রিফিংয়ের আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামীকাল (বুধবার) বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের সংক্ষিপ্ত বিবরণী আদালতে জমা দেওয়া হবে।
প্রেস ব্রিফিংয়ে আনিসুল হক বলেন, আপিলটি শুনানির জন্য প্রস্তুত হলে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে শুনানির জন্য আবেদন জানানো হবে। চেম্বার বিচারপতি এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ দিবেন। শুনানির জন্য বেঞ্চ গঠন করতে প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হবে। প্রধান বিচারপতি বেঞ্চ গঠন করে দিলে এবং চেম্বার বিচারপতি শুনানির তারিখ ধার্য করলে তখনই এই আপিলের ওপর শুনানি শুরু হবে।
তিনি বলেন, "আপিলের সংক্ষিপ্ত বিবরণী জমা দেওয়ার অর্থ শুনানি শুরু হওয়া নয়। এটি একটি পদক্ষেপ মাত্র। কবে আপিলটির শুনানি শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিবেন প্রধান বিচারপতি। আমি এ মামলার রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী মাত্র। মামলাটি শুনানির জন্য প্রস্তুত হলে তরিৎ শুনানির তারিখ নির্ধারণের জন্য আমি আবেদন করব। বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানাবো।"
২৮ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হওয়ার আগে আপিলটির শুনানি শুুরু হবে কি না- সাংবাদিকদের এই প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে আনিসুল হক বলেন, "মামলার সংক্ষিপ্ত বিবরণী জমা দেওয়া ও সরকারের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরার দায়িত্ব আমার। আপিলটি শুনানির জন্য বেঞ্চ গঠন ও কবে থেকে শুনানি শুরু হবে তা নির্ধারণের দায়িত্ব প্রধান বিচারপতির।"
আসামী পক্ষ অনেক আগেই তাদের আপিলের সংক্ষিপ্ত বিবরণী জমা দিয়েছে। সরকার পক্ষের সংক্ষিপ্ত বিবরণী জমা দেওয়ার ক্ষেত্রে দেরী হচ্ছে কেন জানতে চাইলে তিনি জানান, এ মামলার লিভ টু আপিল শুনানির সময় একজন আসামী এ কে এম মহিউদ্দিনকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়। তাকে বাংলাদেশে পাঠানো হয়।
এ প্রসঙ্গে বঙ্গবন্ধু হত্যা মামলার এই কৌসুলি বলেন, মহিউদ্দিন আপিল করার সময়সীমা চলে যাওয়ার দুই হাজার দিনেরও বেশি সময় পরে এসে আপিল দায়েরের জন্য বিলম্ব মার্জণার দরখাস্ত করেন। এতে মহিউদ্দিন বলেছেন, তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় তার সাজা হওয়ার বিষয়ে কিছু জানতেন না। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর তাকে গ্রেফতার করা হয়। কারাগারে নেওয়ার পর তিনি জানতে পারেন যে তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী। কিন্তু আমি ইন্টারনেট ঘেটে জানতে পারি মহিউদ্দিন মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আদালতে হলফনামা দায়ের করে বলেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় তিনি দন্ডিত আসামী। তার মাথার ওপর ফাঁসির খরগ ঝুলছে। তিনি এ হত্যাকান্ডে জড়িত ছিলেন।
তিনি বলেন, "এসব কথা আদালতে বলার পর তখন আদালত আমার কাছে যুক্তরাষ্ট্রের আদালতের ওই দলিলের সহিমুহুরী নকল (সার্টিফাইড কপি) চান। আমি তখন দিতে পারিনি। স
bdnews24