ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাডভোকেট মিয়া জাকির হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার ঢাকা আইনজীবী সমিতি এক প্রতিবাদ সভা করে।
দুপুরে সমিতি মিলনায়তনে সভাপতি মোখলেসুর রহমান বাদলের সভাপতিত্বে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের বিচারের দাবি জানান।
অ্যাডভোকেট মিয়া জাকির হোসেন গত সপ্তাহে তার আদালত পাড়ার চেম্বারে কর্মরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুর রশীদ,মিজানুর রহমান মোল্লা, ইস্কান্দার মিয়া, সাইদুর রহমান মানিক, কামরুল আহসান খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/২২৩০ ঘ.
bdnews24