ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেজাল বিরোধী অভিযানের প্রচারকেই মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
এর মধ্য দিয়ে উৎপাদক ও ভোক্তারা সচেতন হয়ে উঠবেন- এমনটাই আশা করছেন তিনি।
ভেজাল বিরোধী অভিযানের বিস্তারিত জানাতে সোমবার সংবাদ সম্মেলন ডাকলেও সে বিষয়ে স্পষ্ট কোনও বক্তব্য পাওয়া যায়নি মন্ত্রীর কাছে।
বাংলাদেশ স্টান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) চলমান ভেজাল বিরোধী অভিযান নিয়ে ওই সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী বলেন, "প্রাথমিকভাবে আমরা ভেজালযুক্ত খাদ্য সরবরাহ না করার জন্য আবেদন করছি, ভোক্তাদেরও সতর্ক হওয়ার জন্য আবেদন জানাচ্ছি।"
"দেশবাসীর কাছে ভেজাল বিরোধী অভিযানের উদ্দেশ্যটা প্রচার করাটাই আমাদের মূল লক্ষ্য", বলেন তিনি।
শুধু আবেদন করে ভেজাল বন্ধ করা সম্ভব কিনা- প্রশ্ন করা হলে দিলীপ বড়ুয়া আবারও বললেন একই কথা- " প্রত্যকের বিবেকের কাছে আবেদন করছি ভেজাল বন্ধ করার জন্য।"
রাস্তায় খোলা অবস্থায় ইফতারসহ যে সব অস্বাস্থ্যকর খাদ্য বিক্রি হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাওয়া হলে শিল্পমন্ত্রী এর উত্তর দেওয়ার দায়িত্ব দেন বিএসটিআইয়ের মহাপরিচালক ফজলুল আহাদকে।
তিনি এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বলেন, "আইনে এ ধরনের খাদ্যদ্রব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।"
নানা ধরনের অভিযোগ থাকা বিএসটিআইকে দিয়ে ভেজাল বিরোধী অভিযান কতটা সফল হবে- প্রশ্ন করা হলে দিলীপ বড়
bdnews24