২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাস-মিনিবাস সংঘর্ষে পাঁচজন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হাড়ী সর্দার নামক স্থানে সোমবার দুপুরে বাস ও মিনিবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 01:39 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

কুমিল্লা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হাড়ী সর্দার নামক স্থানে সোমবার দুপুরে বাস ও মিনিবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। নিহতদের মধ্যে আছেন- চৌদ্দগ্রাম বীর চন্দ্র নগর মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র মামুন (১১), বাতিশ ইউনিয়নের কালিকাপুর গ্রামের মিন্টু (২৫) ও আবদুল হান্নান (১৮), ঘোলপাশা ইউনিয়নের উজানমুড়ী গ্রামের টুকু মিয়া (৬০)। অপর এক ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। হতাহতদের সবাই মিনিবাসের যাত্রী বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম চৌধুরী। তিনি জানান, দুপুর ১২ টার দিকে উপজেলার হাড়ী সর্দার নামক স্থানে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও কুমিল্লার মিয়ারবাজার থেকে চৌদ্দগ্রামগামী যমুনা সার্ভিসের একটি মিনিবাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। আরেকজনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। আহত ছয়জনকে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি। ওসি জানান, বাস ও মিনিবাস আটক করা হয়েছে। গাড়ি দুটির চালক ও তাদের সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫০ ঘ.