২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে

টঙ্গীর এরশাদ নগরের বড় বাজারে রোববার গভীর রাতে আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে। টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, রাত ৩টার দিকে আগুন লাগে। তারা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 10:36 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

গাজীপুর, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টঙ্গীর এরশাদ নগরের বড় বাজারে রোববার গভীর রাতে আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে। টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, রাত ৩টার দিকে আগুন লাগে। তারা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তিনি জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে থান কাপড় ও দর্জির ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সাত-আট লাখ টাকা হতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান। তবে দোকান মালিক আলাউদ্দিনসহ অন্যরা ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি বলে দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৯ ঘ.