চট্টগ্রাম, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের জেটি এলাকায় রোববার দুপুরে দু'টি জাহাজের সংঘর্ষ হয়েছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে বন্দরের কর্মকর্তারা জানান।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আড়াইটার দিকে ১১ নম্বর জেটিতে ভেড়ার জন্য আসছিল লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমসিসি সেফিয়ার। এ সময় জাহাজটি ৯ নম্বর জেটিতে নোঙর করা পানামার পতাকাবাহী এমভি সন্তোষকে ধাক্কা দেয়।
তবে এতে জেটি বা জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/২২৩২ ঘ.
bdnews24