২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা আয়োজনে বিভিন্ন স্থানে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবি জানিয়ে রোববার রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনারসহ নানা আয়োজনে দিবসটি পালন করেছে আদিবাসীরা। এসব কর্মসূচিতে তারা আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের দাবিও জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 04:04 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবি জানিয়ে রোববার রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনারসহ নানা আয়োজনে দিবসটি পালন করেছে আদিবাসীরা। এসব কর্মসূচিতে তারা আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের দাবিও জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: রাঙামাটি: রাঙামাটি পৌর মিলনায়তন চত্বরে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশ উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। আদিবাসী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদার, জেলা পরিষদের সাবেক চেয়ারমান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, জেলা বিএনপির আহ্বায়ক দীপেন দেওয়ান, নারী নেত্রী সাগরিকা রোয়াজা প্রমুখ। আলোচনা সভা শেষে পৌরসভা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে স্টেডিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। বিকালে রাঙামাটি স্টেডিয়ামের আশিকা কার্যালয় চত্বরে আদিবাসীদের ঐতিহ্যবাহী খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বান্দরবান: সকালে জেলার রোয়াংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন প্রকল্পের সহায়তায় স্থানীয় কয়েকটি বেসরকারি সংস্থা (এনজিও) এ আলোচনা সভার আয়োজন করে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন প্রকল্প এর কর্মকর্তা চিংসিং প্র" মারমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান হ্লাথোয়াই হ্রী মারমা, এনজিও হিলিহোমস'র কর্মকর্তা দেনদোহা জলাই ত্রিপুরা, ব্রজকিশোর মারমা, কারিতাস'র রেমং আসাম, উৎপল চাকমা, সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা প্রমুখ। আলোচনা সভার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বান্দরবান সদরেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ মাঠে কয়েকটি আদিবাসী সংগঠন আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করে। দুপুরে নাচোল উপজেলা পরিষদ চত্ত্বরে শোভাযত্রা উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক। শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আদিবাসী নারী-পুরুষ তাদের এতিহ্যবাহী সাজ-সরঞ্জাম নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা শেষে নাচোল আদিবাসী একাডেমিতে লাহান্তি আখড়া ফোরাম, আদিবাসী একাডেমী ও আদিবাসী সামাজিক সংগঠন আয়োজিত 'ভূমি কমিশন চাই' শীর্ষক মতবিনিময় সভা করে। সভা শেষে আদিবাসী নেতারা ২০ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রতিমন্ত্রীকে দেন। বিকেলে নাচোল উপজেলা পরিষদ চত্ত্বরে আদিবাসী সামাজিক সংগঠনের সভাপতি হিংগু মূর্মূর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাংসদ জিয়াউর রহমান, শওকত আরা প্রমুখ। মৌলভীবাজার: সকাল ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সদরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ। ফোরামের মহাসচিব জিডিসন সুচিয়াং প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুস শহীদ বলেন, "আওয়ামী লীগ সরকারই প্রথম পার্বত্য শান্তি চুক্তি করে সেখানে আদিবাসীদের জীবন মানের উন্নয়ন ঘটিয়েছিল।" অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তফাজ্জল হোসেন ফয়েজ, আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান আনন্দ মোহন সিংহ এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী। অনুষ্ঠান শেষে চিফ হুইপ বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন। শ্রীমঙ্গলের বিভিন্ন আদিবাসী সংগঠন ছাড়াও কয়েক হাজার আদিবাসী নারী পুরুষ শোভাযাত্রায় অংশ নেয়। বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে ফোরাম আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে খাসিয়া, মনিপুরী, গারোসহ বিভিন্ন স