ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য চট্টগ্রাম থেকে আংশিক সেনা প্রত্যাহার প্রক্রিয়ায় রাঙামাটি থেকেও অস্থায়ী সেনা ক্যাম্প গুটিয়ে নেওয়া শুরু হয়েছে।
রোববার কাপ্তাই ও রাজস্থলী উপজেলা থেকে দুটি সেনা ক্যাম্প গুটিয়ে নেওয়া হয় বলে স্থানীয় একজন সাংবাদিক জানান। মঙ্গলবার সদর উপজেলার শুকরছড়ির বোধিপুর এলাকার হামিদ টিলা নামক অস্থায়ী সেনা ক্যাম্পটি গুটিয়ে নেওয়া হয়।
পর্যায়ক্রমে জেলার অন্যান্য অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী।
তিনি বলেন, চলতি মাসের মধ্যে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার শেষ হবে। প্রত্যাহার করা ক্যাম্প যাতে দখল না হয় সেদিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকতাদের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্র ও শনিবার খাগড়াছড়ি থেকে গুটিয়ে নেওয়া হয় চারটি সেনা ক্যাম্প। সোমবার আরও একটি সেনা ক্যাম্প প্রত্যাহার করা হবে।
১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে সরকার ২৯ জুলাই পার্বত্য তিন জেলা থেকে এক ব্রিগেড সেনা এবং ৩৫টি অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের ঘোষণা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
রাঙামাটি: রোবাবার রাঙামাটি সদরের শুকরছড়ি এলাকার বোধিপুরের হামিদ টিলা এলাকায় গেলে এলাবাসীরা জানান, মঙ্গলবার (৪ আগস্ট) ওই ক্যাম্প থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়। জমির মালিক বিজয় কুমার কার্বারীর কাছে জায়গাটি বুঝিয়ে দিয়ে সেনা সদস্যরা এলাকা ত্যাগ করেছেন। এ ক্যাম্পে প্রায় ৫০ জন সেনা সদস্য ছিলেন।
গ্রামের পঞ্চ মোহন চাকমা, মাধবী লতা চাকমা, শুক্র মোহন চাকমা, সুমন চাকমা ও ইন্দ্র শেখর চাকমা জানান, ২০ বছর আগে সেনা কর্তৃপক্ষ বিজয় কুমার চাকমার কাছ থেকে ওই টিলা বার্ষিক ভাড়ার শর্তে নিয়ে ক্যাম্পটি স্থাপন করেছিল।
সেনা ক্যাম্পটি গুটিয়ে নেওয়ায় এলাকাবাসীর নিরাপত্তায় কোন বিঘ
bdnews24